সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বোমা হামলামিসরের সিনাই এলাকায় একটি গ্যাস পাইপলাইনে গতকাল বুধবার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা বোমা হামলা চালিয়েছে। এতে পাইপলাইনে আগুন ধরে যায়। ঘটনাস্থলে প্রায় ৬৪ ফুট উঁচু আগুনের শিখা দেখা যায়। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ইসরাইল ও জর্ডানে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়। নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কোনো মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এএফপি।হেরোইন জব্দউজবেকিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনী গতকাল বুধবার সে দেশের প্রাচীন নগর সমরখন্দে ৯০ কেজি হেরোইন আটক করেছে। বিদেশি বিলাসবহুল গাড়িতে পেঁয়াজের ১০টি বস্তার ভেতর এ হেরোইন রাখা ছিল। সাম্প্রতিক বছরগুলোতে জব্দ করা মাদকের এটিই সবচেয়ে বড় চালান। এ হেরোইন তাজিকিস্তান থেকে রাশিয়ায় পাচার করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।