সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদ্দামকে নিয়ে চলচ্চিত্রইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে নিয়ে বলিউডে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। মুম্বাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান গ্লিটেরেটি এন্টারটেইনমেন্ট সলিউশন গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ফ্রম প্রেসিডেন্ট টু প্রিজনার নামের চলচ্চিত্রটির কাজ আগামী সেপ্টেম্বরে শুরু হবে। ইরাকসহ বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হবে। সাদ্দামের চরিত্রে অভিনয় করবেন আকবর খান। চরিত্রটিকে অত্যন্ত ‘চ্যালেঞ্জিং’ বলে মন্তব্য করেছেন তিনি। মুম্বাই মিরর পত্রিকাকে তিনি বলেন, ‘আমি সাদ্দামকে নায়ক মনে করি। কারণ, তিনি যুক্তরাষ্ট্রের দ্বিমুখী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন।’ সাদ্দাম প্রশাসনের সঙ্গে ভারতের উষ্ণ সম্পর্ক ছিল। দেশটি ২০০৬ সালে তাঁর মৃত্যুদণ্ডাদেশের নিন্দা জানায় এবং মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ হয়। এএফপি।শিরশ্ছেদসৌদি আরবে হত্যার দায়ে সে দেশের এক নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির আলী বিন নাসের আল-হার্থি নামের ওই ব্যক্তির শিরশ্ছেদ করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা জানায়। এ নিয়ে দেশটিতে এ বছর নয়জনের শিরশ্ছেদ করা হলো। সৌদি আরবে ২০০৮ সালে ১০২, ২০০৯ সালে ৬৭ এবং গত বছর ২৭ জনের শিরশ্ছেদ করা হয়। এএফপি।