সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত উৎক্ষেপণমহাকাশযান এনডেভারের চূড়ান্ত উৎক্ষেপণ সামনে রেখে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) গতকাল শুক্রবার এতে জ্বালানি ভরার কাজ শুরু করেছে। নাসা জানায়, গতকাল ভোরের দিকে এনডেভারের বাইরের ট্যাংকটিতে জ্বালানি ভরার নির্দেশ দেওয়া হয়। এর পরই এতে পাঁচ লাখ গ্যালন তরল অক্সিজেন ও হাইড্রোজেন ভরার কাজ শুরু হয়। আবহাওয়া ৭০ ভাগ উৎক্ষেপণের অনুকূলে রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের কারণে উৎক্ষেপণে বিলম্ব ঘটলেও তেমন কোনো প্রভাব পড়েনি। এএফপি।হত্যার দায়েপুলিশের দুই কর্মকর্তাকে হত্যার অভিযোগে বাহরাইনের একটি সামরিক আদালত গত বৃহস্পতিবার চার ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। দেশটির সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের সময় ওই দুই কর্মকর্তা নিহত হন। দেশটির সরকারি গণমাধ্যম এ কথা জানিয়েছে। সুন্নিশাসিত বাহরাইনে সংখ্যাগরিষ্ঠ শিয়াদের বিরোধিতা যখন চরম পর্যায়ে পৌঁছেছে, তখনই এ ধরনের রায় দেওয়া হলো। গত তিন দশকে দেশটিতে মৃত্যুদণ্ড দেওয়ার এটা তৃতীয় ঘটনা। রয়টার্স।