সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বাসঘাতকতা?আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনের সঙ্গে সংগঠনের দ্বিতীয় প্রধান আইমান আল-জাওয়াহিরির ক্ষমতার দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে জাওয়াহিরি বিশ্বাসঘাতকতা করেন। সৌদি আরবের একটি পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, ২০০৪ সালে লাদেন অসুস্থ হয়ে পড়েন। এই সুযোগে অনুসারীদের নিয়ে আল-কায়েদার কর্তৃত্ব নিজের হাতে নেওয়ার চেষ্টা চালান জাওয়াহিরি। তাঁর অনুগত সদস্যরাই লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে পালিয়ে আসতে রাজি করান। পিটিআই।কূটনীতিক বহিষ্কারফ্রান্স গাদ্দাফি সরকারের অনুগত ১৪ জন কূটনীতিককে বহিষ্কার করেছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। গতকাল শুক্রবার একজন ফরাসি কূটনীতিক বলেন, কিছুক্ষণ আগে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। রয়টার্স।টাকা খাওয়ায়...টাকা গিলেছিলেন ভিয়েতনামের এক ব্যক্তি। এতে তাঁর পাকস্থলীতে ফুটো দেখা দেয়। গতকাল শুক্রবার দেশটির গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার হাসপাতালে ওই ব্যক্তির পেটে অস্ত্রোপচার করা হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। এর এক সপ্তাহ আগে তিনি স্থানীয় মুদ্রা এক লাখ দংয়ের (প্রায় পৌনে পাঁচ ডলার) নোটটি খান। এর পর থেকে তাঁর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এএফপি।যাবজ্জীবনহত্যার দায়ে মস্কোর একটি আদালত এক উগ্রপন্থী জাতীয়তাবাদীকে গতকাল শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। তাঁর নাম নিকিতা তিখোনভ। এ ঘটনায় তাঁর সহযোগী ইয়েভগেনিয়া খাসিসকেও ১৮ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আদালতের একজন মুখপাত্র এ কথা জানান। ২০০৯ সালে মানবাধিকারবিষয়ক আইনজীবী মার্কেলভ (৩৪) এবং নভোয়া গ্যাজেতার সাংবাদিক বাবুরোভাকে (২৫) হত্যা করেন তিখোনভ। এ কাজে তাঁকে সহযোগিতা করেন খাসিস। এএফপি।পদত্যাগের আহ্বানরাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের স্পিকার সেরগেই মিরোনভকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। রাশিয়ার ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ক্রেমলিনপন্থী দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় মিরোনভের প্রতি এই আহ্বান জানানো হয়। রয়টার্স।জাহাজ উদ্ধারআরব সাগরে ছিনতাই হওয়া পানামার পতাকাবাহী একটি জাহাজ ২৪ জন চীনা নাবিকসহ উদ্ধার করা হয়েছে। চীনের পরিবহন মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানায়, গত বৃহস্পতিবার ভারতের মুম্বাই শহরের ৮০০ কিলোমিটার দূরে জলদস্যুরা ‘ফুল সিটি’ নামের জাহাজটিকে ছিনতাই করে। এর কয়েক ঘণ্টা পর মার্কিন ও তুর্কি দলের সদস্যরা জাহাজটিকে জলদস্যুদের কবল থেকে উদ্ধার করেন। এএফপি।রদবদলদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করছেন। গতকালই এ বিষয়ে ঘোষণা দেওয়ার কথা। প্রেসিডেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়নহ্যাপ জানায়, পুনর্মিলনী, অর্থ, কৃষি, পরিবেশ এবং ভূমি ও বিচার মন্ত্রণালয়ে এই রদবদল হতে পারে। এ ছাড়া যাঁরা দুই বছরের বেশি সময় ধরে সরকারে আছেন এবং পদত্যাগের প্রস্তাব দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এ রদবদল হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।