সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকাডুবিতে মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ টোগোতে নৌকা ডুবে ৩৬ যাত্রীর মৃত্যু হয়েছে। রাজধানী লোমের ৪০ কিলোমিটার পূর্বদিকে লেক টোগোর কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ এ কথা জানিয়েছে। সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় যাত্রীরা একটি শেষকৃত্যানুষ্ঠান থেকে ফেরার পথে নৌকাটি ঝড়-বৃষ্টির কবলে পড়ে। এতে নৌকাটি উল্টে গিয়ে এসব যাত্রীর মৃত্যু হয়। নৌকায় কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। বিবিসি ও রয়টার্স।