সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জীবন বাঁচাতে টুইটারভূমিকম্পের পর সুনামিতে বিধ্বস্ত হওয়ার সময় জাপানে সংকটাপন্ন রোগীদের কাছে পৌঁছাতে চিকিৎসকেরা খুদেবার্তা (মাইক্রোব্লগিং) লেখার ওয়েবসাইট টুইটার ব্যবহার করেছেন। গতকাল শুক্রবার চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এ পাঠানো এক চিঠিতে জাপানের চিকিৎসকেরা এ কথা জানান। চিকিৎসকেরা জানান, প্রাকৃতিক বিপর্যয়ের পর পরই মোবাইল ফোনের নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। এ সময় তাঁরা ৬০ জন রোগীকে টুইটারের মাধ্যমে ব্যবস্থাপত্র দেন। রয়টার্স।পাচারকারী গ্রেপ্তারলাগেজে ভরে একটি ভালুকের বাচ্চা, এক জোড়া প্যানথার, দুটি চিতা ও কয়েকটি বানর পাচার করার সময় থাইল্যান্ডে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার মধ্যরাতে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম নুর মোহাম্মদ (৩৬)। তিনি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। গ্রেপ্তারের সময় তিনি প্রাণীগুলো দুবাইগামী একটি ফ্লাইটে করে নেওয়ার চেষ্টা করছিলেন। এএফপি। আটকাদেশ বাড়লমিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের আটকাদেশের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়েছে সে দেশের কর্তৃপক্ষ। দেশটির বার্তা সংস্থা মেনা জানায়, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে লোহিত সাগরের তীরবর্তী অবকাশযাপন কেন্দ্রের একটি হাসপাতালে মোবারককে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর তাঁর আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়। মোবারকের স্ত্রী সুজানকেও প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এএফপি। ব্যাংকে বোমা হামলাচীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে গতকাল শুক্রবার একটি ব্যাংকে পেট্রলবোমা হামলায় ৩৯ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সম্প্রতি ইয়াং জিয়ানওয়েন (৩৯) নামের এক কর্মকর্তাকে ওই ব্যাংক থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়ে ওই হামলা চালান। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। বিবিসি।