সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়লায় মৃত্যু ২৭ঘূর্ণিঝড় লায়লা গতকাল শুক্রবার ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে। এটি এখন ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে। প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় লায়লা তামিলনাড়ুতে আঘাত হানার পর গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী অন্ধ্র প্রদেশে আঘাত হানে। প্রচণ্ড ঝড়ে সেখানকার গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। তলিয়ে গেছে দুই রাজ্যের বহু গ্রাম। অন্ধ্রের দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার টি রাধা জানান, ঘূর্ণিঝড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।