সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মন্ত্রী বরখাস্তইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সে দেশের তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে বরখাস্ত করেছেন। তাঁরা হলেন তেলমন্ত্রী মাসুদ মিরকাজেমী, সমাজকল্যাণ ও সামাজিক নিরাপত্তাবিষয়কমন্ত্রী সাদেক মাশুলি ও শিল্পমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান। ইরানের পার্লামেন্টে একটি নতুন আইন পাস করা হয়েছে। এ আইন অনুসারে প্রেসিডেন্টকে মন্ত্রণালয়ের সংখ্যা ২১ থেকে ১৭-তে নামিয়ে আনতে হবে। এরই অংশ হিসেবে এই মন্ত্রীদের বরখাস্ত করা হলো। তাঁদের মন্ত্রণালয়গুলো অন্য মন্ত্রণালয়ের সঙ্গে এক করে দেওয়া হয়েছে। এপি।কীটনাশক নিষিদ্ধভারতে মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর এমন একটি কীটনাশকের উৎপাদন ও বিক্রি দুই মাসের জন্য নিষিদ্ধ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশব্যাপী ওই কীটনাশকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়। ভারতে ফলমূল, শাকসবজি ও অন্যান্য শস্যের ওপর পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে ব্যাপকভাবে ওই কীটনাশক ব্যবহার করা হয়। এপি।