সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারগুয়াতেমালার উত্তরাঞ্চলীয় সান আন্দ্রেজ এলাকার একটি খামার থেকে গত রোববার কমপক্ষে ২৭টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের মুখপাত্র ডোনাল্ড গঞ্জালেজ এ কথা জানিয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারীও রয়েছে। তাদের সবারই শিরশ্ছেদ করা হয়। পুলিশ প্রধান জায়েম অতজিন বলেন, হত্যাকাণ্ডের সময় সম্পর্কে জানা যায়নি। তবে এর সঙ্গে মাদকদ্রব্যের ব্যবসা জড়িত থাকতে পারে। এএফপি। প্রথম পরীক্ষাসুনামির পূর্বাভাসবিষয়ক ব্যবস্থার প্রথম পরীক্ষা চালিয়েছে ভিয়েতনাম। গতকাল সোমবার ভিয়েটেল টেলিকমের কার্যালয় থেকে এ কথা জানানো হয়। সুনামির আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধে তারাই ব্যবস্থাটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির দানাং কার্যালয়ের সহকারী পরিচালক জানান, ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলের সুনামি পূর্বাভাসের ১০টি কেন্দ্রের মধ্যে দুটিতে ওই পরীক্ষা চালানো হয়। এএফপি।