সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হিলারির সফরযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শিগগিরই পাকিস্তান সফর করবেন। তবে সফরের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। হিলারি এ ব্যাপারে এরই মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও সেনাবাহিনীর প্রধান আশফাক পারভেজ কায়ানির সঙ্গে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার জানান, সফরকালে হিলারি পাকিস্তানের নেতাদের সঙ্গে কৌশলগত বিষয়ে আলোচনা করবেন। হিলারির এ সফরের ক্ষেত্র প্রস্তুত করতে তাঁর বিশেষ প্রতিনিধি মার্ক গ্রসম্যানের এ সপ্তাহেই পাকিস্তানের উদ্দেশে দেশ ত্যাগ করার কথা। এএফপি।বয়স্ক পান্ডার মৃত্যুমিং মিং নামের বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডাটি মারা গেছে। চীনের গ্লোবাল টাইমস পত্রিকা গতকাল মঙ্গলবার জানায়, পান্ডাটি ৭ মে মারা গেছে। এটির বয়স হয়েছিল ৩৪ বছর। অধিকাংশ পান্ডা গড়ে ১৫ থেকে ২২ বছর বেঁচে থাকে। ১৯৭৭ সালে সিচুয়ান প্রদেশের পিংউ কাউন্টিতে মিঙ্গ মিঙ্গকে পাওয়া যায়। পরে গুয়াংদং প্রদেশের সাফারি পার্কের জিয়াংজিং ওয়াইল্ড অ্যানিম্যাল ওয়ার্লড নামের অভয়ারণ্যে এটিকে রাখা হয়। পশু চিকিৎসকেরা জানিয়েছেন, বয়সজনিত কারণে কিডনি অকেজো হয়ে প্রাণীটি মারা গেছে। এএফপি।