সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহাথির হাসপাতালেমালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে গতকাল বুধবার হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাঁর বুকে সংক্রমণ দেখা দিয়েছে। মাহাথিরের প্রেস সচিব সুফি ইউসুফ জানান, সাবেক এই প্রেসিডেন্ট অসুস্থ বোধ করলে ভোর ছয়টায় তাঁকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি বিশ্রামে আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে সপ্তাহ খানেক হাসপাতালে থাকতে হবে। এএফপি। মমতাকে শুভেচ্ছাপশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম। নয়াদিল্লি থেকে কলকাতায় এসে গতকাল বুধবার হাইকমিশনার কলকাতার কালীঘাটে মমতার বাসভবনে গিয়ে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান। কলকাতা প্রতিনিধি।