সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বহিষ্কাররাশিয়া গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কোয় নিযুক্ত এক ইসরায়েলি সামরিক অ্যাটাশেকে বহিষ্কার করেছে। তাঁর নাম ভাদিম লেইদারম্যান। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ১০ দিন আগে জিজ্ঞাসাবাদের পর লেইদারম্যানকে বহিষ্কার করা হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায়, তাঁর বিরুদ্ধে রাশিয়ার স্পর্শকাতর তথ্য ইসরায়েলে পাচার করার অভিযোগ আনা হয়। তবে রাশিয়ার সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। বিবিসি।বন্দীর মৃত্যুকিউবার গুয়ানতানামোয় মার্কিন বন্দিশিবিরে একজন আফগান বন্দীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ইনায়েতুল্লাহ (৩৭) নামে ওই বন্দী আত্মহত্যা করেছেন। মার্কিন সামরিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গত বুধবার ভোরে একজন নিরাপত্তারক্ষী কারাগারের অভ্যন্তরে গিয়ে দেখেন, ইনায়েতুল্লাহর কোনো সাড়া-শব্দ নেই। এরপর একজন চিকিৎসক সেখানে গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে গুয়ানতানামোয় আরও সাতজন বন্দীর মৃত্যু হয়েছে। ২০০৭ সালে ইনায়েতুল্লাহকে গুয়ানতানামোয় নেওয়া হয়। এএফপি।