সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডে অব অ্যাঙ্গার’কম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলে গণহত্যার শিকার মানুষদের স্মরণে গতকাল শুক্রবার ‘ডে অব অ্যাঙ্গার’ পালন করা হয়েছে। এ সময় বৌদ্ধভিক্ষু ও শিশুসহ হাজার হাজার মানুষ রাজধানী নমপেনের বাইরে একটি গণকবরে সমবেত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। খেমাররুজ শাসনের সময় এ জায়গায় কয়েক হাজার কারাবন্দীকে হত্যা করা হয়। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খেমাররুজের নিষ্ঠুর শাসনামলে ২০ লাখের মতো মানুষকে হত্যা করা হয় কিংবা অনাহারে থেকে তাদের মৃত্যু হয়। এএফপি।কারাদণ্ডবাহরাইনে পুলিশের এক সদস্যকে অপহরণ করার দায়ে গত বৃহস্পতিবার নয় ব্যক্তির প্রত্যেককে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে মোহাম্মদ হাবিব আল-সাফফাফ নামের বিরোধী শিয়া সম্প্রদায়ের একজন ধর্মীয় নেতাও রয়েছেন। বাহরাইনের বার্তা সংস্থা বিএনএ গতকাল শুক্রবার জানায়, গত মার্চে সামরিক ও বেসামরিক বিচারকদের সমন্বয়ে গঠিত বিশেষ নিরাপত্তা আদালত নয় ব্যক্তির বিরুদ্ধে ওই দণ্ডাদেশ দেন। বিবিসি। আহত ৮৫৭দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটো শহরতলিতে একটি রেল দুর্ঘটনায় ৮৫৭ জন যাত্রী আহত হয়েছে। দেশটির বার্তা সংস্থা এসএপিএ জানায়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে একটি যাত্রীবাহী রেল লাইনে দাঁড়িয়ে থাকা অপর একটি রেলকে পেছন থেকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারও প্রাণহানি হয়নি। এএফপি।বন্দুকযুদ্ধথাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, গতকাল ভোরে মালয়েশিয়া সীমান্তের কাছে ইয়ালা প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে সেনা, পুলিশ ও বনরক্ষীরা যৌথ অভিযান চালায়। এ সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধ ১৫ মিনিট স্থায়ী হয়। এতে ওই চার ব্যক্তি নিহত হয়। এএফপি।নিলামে বিক্রিঐতিহাসিক টাইটানিক জাহাজের ক্যাপ্টেনের ব্যবহূত চুরুটের বাক্সটি নিলামে ২৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। গতকাল যুক্তরাজ্যের লিভারপুলে ওই নিলাম হয়। যুক্তরাজ্যের মারসিসাইডের বাসিন্দা হিলারি মির বাড়ির একটি শোবার ঘরের আবর্জনার স্তূপ থেকে বাক্সটি পাওয়া যায়। পরে নিলামকারী জন ক্রেন বাক্সটি চিহ্নিত করেন। বাক্সটিতে টাইটানিক জাহাজের নির্মাতা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইনের একটি স্বতন্ত্র প্রতীক রয়েছে। জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের স্বাক্ষরও রয়েছে এতে। বিবিসি।