সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নতুন ওষুধএইচআইভির একটি নতুন ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির খাদ্য ও ওষুধবিষয়ক প্রশাসন (এফডিএ) গত শুক্রবার এডুরেন্ট নামের এই ওষুধের অনুমোদন দেয়। বাজারে প্রচলিত ওষুধের পাশাপাশি এ ওষুধ সেবন করা যাবে। নিউজার্সিভিত্তিক টিবোটেক থেরাপিউটিকস নামের একটি প্রতিষ্ঠান এ ওষুধ তৈরি করেছে। এফডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, খাবারের সঙ্গে প্রতিদিন একবার করে এই ট্যাবলেট খেতে হবে। এ ওষুধ সেবনের ফলে হতাশা, ঘুম না হওয়া, শরীরে ফুসকুড়ির মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এএফপি।চরগিরির অভিযোগেযুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন ৩০ ব্যক্তিকে আটক করেছে ইরান। তাঁরা ইরানের মৌলিক অবকাঠামো এবং পরমাণু ও প্রতিরক্ষা গবেষণা বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। গতকাল ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, ইরানের গোয়েন্দারা গুপ্তচরবৃত্তি ও অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত একটি নেটওয়ার্কের সন্ধান পান। নেটওয়ার্কটি অকেজো করে ফেলা হয়েছে। এএফপি।ভূমিধসমালয়েশিয়ার হুলু ল্যাংগাট শহরে ভূমিধসে কমপক্ষে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে।এ ছাড়া আরও ১০ জন মাটিচাপা পড়েছে। এ ঘটনায় একটি এতিমখানা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়একজন আইনপ্রণেতাএ কথা জানান।প্রবলবর্ষণে গতকাল স্থানীয়সময় বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। এএফপি।