সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোকেন উদ্ধারকলম্বিয়ার নিরাপত্তা বাহিনী গতকাল মঙ্গলবার দেশটির বন্দরনগর কার্তাগেনা থেকে কোকেনের বড় একটি চালান উদ্ধার করেছে। কর্মকর্তারা জানান, মেক্সিকোগামী একটি জাহাজে লুকিয়ে রাখা ওই কোকেন উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১২ টনেরও বেশি। সেখানে আরও কোকেন আছে কি না, তা খতিয়ে দেখতে উদ্ধারকারীরা ব্রাউন সুগারের প্যাকেটগুলো পরীক্ষা করে দেখছেন। অন্য ঘটনায় কলম্বিয়ার বোগোতা বিমানবন্দর থেকে ২৮ লাখ মার্কিন ডলারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিবিসি।নিশ্চিত করেছেজাপানের টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছে, দেশটির সুনামিবিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি চুল্লির অধিকাংশ জ্বালানি রড গলে গেছে। এর আগে টেপকো জানিয়েছিল, পারমাণবিক কেন্দ্রের এক নম্বর চুল্লির জ্বালানি রডগুলো অনাবৃত হয়ে পড়েছে এবং এর অধিকাংশই গলে গেছে। এ ছাড়া দুই ও তিন নম্বর চুল্লিতেও একই অবস্থা হতে পারে বলে আশঙ্কা করা হয়। এএফপি ও রয়টার্স।বিস্ফোরণেকাজাখস্তানের রাজধানী আস্তানায় গতকাল মঙ্গলবার একটি গাড়িতে বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল ভোরে কাজাখ নিরাপত্তা সার্ভিসের আবর্জনা রাখার স্থানে পার্ক করা একটি গাড়িতে ওই বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে থাকা বোমাটি স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়েছে। এ ছাড়া পারিপার্শ্বিক ঘটনা পর্যবেক্ষণ করে মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো যোগসূত্র নেই। রয়টার্স।অর্থ পাচারের কারণরাশিয়ায় ২০১২ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দেখা দেওয়ায় দেশটির মানুষ সম্পদ বিক্রি করে অর্থ বিদেশে পাঠিয়ে দিচ্ছে। গতকাল মঙ্গলবার ক্রেমলিনের প্রধান অর্থ উপদেষ্টা এ কথা জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, এ ব্যাপারে তথ্য দিতে তাঁরা অস্বীকৃতি জানানোয় এ অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বছরের ডিসেম্বরে দেশটির পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। রয়টার্স।