সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াবাওয়ের সফরচীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও চলতি মাসের শেষে দক্ষিণ কোরিয়া, জাপান, মঙ্গোলিয়া ও মিয়ানমার সফর করবেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। জিয়াবাও দক্ষিণ কোরিয়ার জিজু দ্বীপে দেশটির প্রেসিডেন্ট লি মিউং বাক ও জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামার সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। ২৯ ও ৩০ মে অনুষ্ঠেয় বৈঠকে উত্তর কোরিয়ার ডুবোজাহাজ দিয়ে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ধ্বংস করার বিষয়টি প্রাধান্য পাবে। এএফপি। ৬ জঙ্গি নিহতপাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় মার্কিন চালকবিহীন বিমান হামলায় ছয় জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের একটি আস্তানায় ওই হামলা চালানো হয়। নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এএফপি।