সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুদণ্ড দেওয়া স্থগিতচীনের সর্বোচ্চ আদালত দ্য সুপ্রিম পিপলস কোর্ট নিম্ন আদালতকে দুই বছরের জন্য মৃত্যুদণ্ডাদেশ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তবে যেসব মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর করতে হবে, সেগুলো এ আদেশের আওতায় পড়বে না। সর্বোচ্চ আদালতের বার্ষিক প্রতিবেদনে সম্প্রতি এ নির্দেশ দেওয়া হয়। বিবিসি।বিদেশি আটকসোমালিয়ার পুলিশ অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় বিদেশিকে গ্রেপ্তার করেছে। ৩৬ লাখ মার্কিন ডলারসহ মোগাদিসু থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন মার্কিন, দুজন কেনিয়ার ও দুজন যুক্তরাজ্যের নাগরিক। সোমালি পুলিশের একজন মুখপাত্র জানান, সম্ভবত সোমালিয়া থেকে কারও মুক্তিপণ হিসেবে এ অর্থ নেওয়া হচ্ছিল। বিবিসি।