সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাপ্রলয়ের আতঙ্কেমহাপ্রলয়ের আতঙ্কে রাশিয়ার মারি এল প্রজাতন্ত্রে এক কিশোরী আত্মহত্যা করেছে। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি গত বুধবার এ কথা জানিয়েছে। মার্কিন ধর্মযাজক হ্যারল্ড ক্যাম্পিং ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২১ মে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে সেদিনই গলায় ফাঁস দেয় ওই কিশোরী। এর আগে সে ডায়েরিতে লিখে যায়, ‘তিমিরা উপকূলে উঠে আসছে, আর পাখিরা মারা যাচ্ছে—এ সবই ধ্বংসের আলামত।’ পিটিআই।ইউরোপে দ্বিতীয়বেলজিয়াম শিগগিরই ইউরোপের বোরকা নিষিদ্ধকারী দ্বিতীয় দেশ হতে যাচ্ছে। দেশটির পার্লামেন্ট এরই মধ্যে প্রকাশ্যে বোরকা নিষিদ্ধ করে একটি আইন অনুমোদন করেছে। উদারপন্থী আইনপ্রণেতা ড্যানিয়েল ব্যাকলেইন গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। বেলজিয়ামের সরকারি পত্রিকায় এক মাসের মধ্যে নতুন আইনের খবর প্রকাশ করা হবে। এর ১০ দিন পর আইনটি কার্যকর হবে। গত মাসে ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স প্রকাশ্য জনসমাগমের স্থানে বোরকা নিষিদ্ধ করে। পিটিআই।