সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ সেনা নিহতআফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গত শুক্রবার বোমা হামলায় দুই ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার লন্ডনে প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা এ কথা জানান। ব্রিটিশ সামরিক মুখপাত্র মেজর রলফ কারথ বলেন, হেলমান্দ প্রদেশের নাদ-ই আলী জেলার লয় মানদেহ এলাকায় হাতে তৈরি বোমা হামলায় ওই দুই ব্রিটিশ সেনা নিহত হন। এ সময় তাঁরা নিয়মিত টহলে ছিলেন। ২০০১ সালের অক্টোবরে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযান শুরুর পর সেখানে এ পর্যন্ত নিহত ব্রিটিশ সেনার সংখ্যা ৩৬৮ জনে দাঁড়িয়েছে। এএফপি।ট্রেন লাইনচ্যুতজাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে গত শুক্রবার রাতে সুড়ঙ্গপথে একটি দূরপাল্লার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনটিতে আগুন ধরে যায়। এতে ৩৯ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার রেলওয়ের কর্মকর্তারা জানান, আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রেনটি ২৪০ জন যাত্রী বহন করছিল। চালক ট্রেনটি থামালে যাত্রীরা দ্রুত নেমে পড়েন। তবে শনিবার সকাল পর্যন্ত ট্রেনটি জ্বলতে দেখা যায়। আগুনে ট্রেনের ছয়টি বগি পুড়ে গেছে। এএফপি।