সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ভাল্ব ব্যাংককলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে হূদ্যন্ত্রের ভাল্ব ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। ওই হাসপাতালের কার্ডিওথোরাসিক বিভাগের প্রধান ভবতোষ বিশ্বাস গত শনিবার জানান, ভাল্ব ব্যাংকে মৃত ব্যক্তির হূদ্যন্ত্রের ভাল্ব সংরক্ষণ করা হবে। এসব ভাল্ব অকেজো হয়ে গেছে, এমন রোগীর দেহে প্রতিস্থাপন করা হবে। বেসরকারি হাসপাতালের চেয়ে এখানে ভাল্ব প্রতিস্থাপনের খরচ পড়বে অনেক কম। এটি ভারতের দ্বিতীয় ভাল্ব ব্যংক। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে প্রথম ভাল্ব ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। কলকাতা প্রতিনিধি।প্রকাশ্যে ফাঁসিনয় বছরের একটি শিশুকে ধর্ষণ এবং সেই দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করার দায়ে ইরানে দুজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। গতকাল রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে ওই ব্যক্তিদের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। বার্তা সংস্থা ইরনা জানায়, ফাঁসি কার্যকর করার সময় সেখানে উপস্থিত লোকজন আদালতকে ধন্যবাদ জানায়। চলতি বছর ইরানে এ পর্যন্ত ১৪৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এএফপি।