সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মঘটভালো কাজের পরিবেশের দাবিতে তিউনিসিয়ার ট্রাকচালকেরা গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। পরিবহন ইউনিয়নের কর্মী মোখতার হিলি বলেন, এই খাতের ১৪ হাজার কর্মীর সবাই ধর্মঘট পালন করছেন। তিনি আরও বলেন, ট্রাকচালকেরা প্রতিদিন ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করেন। তাঁদের শুধু ট্রাকে মালামাল ওঠাতে ও নামাতে বাধ্য করা হয় না, ট্রাকে ঘুমানোর মাধ্যমে তাঁদের প্রহরীর দায়িত্বও পালন করতে হয়। মোখতার হিলি বলেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে ট্রাকের বিমা থাকা সত্ত্বেও তাঁদের ক্ষতিপূরণ দিতে হয়। এএফপি।নিহত ১২নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সেনা ব্যারাকের ভেতরে একটি পানশালায় গত রোববার বোমা বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ কমিশনার মুহাম্মেদ ইনদাবাওয়া জানান, উত্তরাঞ্চলীয় বুচি শহরের উপকণ্ঠে একটি সেনা ব্যারাকের ভেতরে মামি মার্কেটে স্থানীয় সময় রাত আটটায় এই ঘটনা ঘটে। তবে কীভাবে ওই বিস্ফোরণ ঘটেছে, তা স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উদ্ধারকর্মী বলেন, তাঁরা ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। বিস্ফোরণে আহত হয়েছে ২৫ জন। রয়টার্স।