সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বউ বিক্রি!দেনার দায়ে নিজের বউ বিক্রি করলেন জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামের দিনমজুর অমৃত রায়। জুডিশিয়াল স্ট্যাম্পে রীতিমতো রেজিস্ট্রি করে তিনি বউ বিক্রি করেন। জানা যায়, অমৃত ৪৬ হাজার টাকা ধার নিয়েছিলেন জহির উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে। অমৃতের স্ত্রী জ্যোৎস্না এলাকায় লোকশিল্পী হিসেবে পরিচিত। সেই সুবাদে জহিরের সঙ্গে সখ্য গড়ে ওঠে অমৃত ও তাঁর স্ত্রীর। ধারের টাকা শোধ করতে না পেরে অমৃত বউ বিক্রির প্রস্তাব দিলে জহির রাজি হন। গত ২৩ মে বউ বিক্রির দলিল রেজিস্ট্রি হয়। ঘটনা জানাজানি হলে রাজ্যের নারী ও সমাজকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্র ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। কলকাতা প্রতিনিধি।জঙ্গি সন্দেহে আটকইসরায়েলি সেনারা জঙ্গি সংগঠন ইসলামি জিহাদের সদস্য সন্দেহে ১২ জনকে আটক করেছে। গত মঙ্গলবার উত্তরাঞ্চলীয় পশ্চিম তীরের জেনিন শহর থেকে ওই ১২ জন সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা, অর্থ পাচার এবং ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পুনর্গঠনে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। এ খবরের সত্যতা নিশ্চিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এএফপি।