সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফরে শাভেজভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ আগামী সপ্তাহে ব্রাজিল, ইকুয়েডর ও কিউবা সফরে যাচ্ছেন। হাঁটুর চিকিৎসার জন্য কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পর গত মঙ্গলবার জনসমক্ষে এসেই তিনি এ ঘোষণা দেন। সরকারি ভিটিভি টেলিভিশনকে শাভেজ জানান, ৬ জুন তিনি ব্রাসিলিয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরের দিন বৈঠক করবেন ইকুয়েডরের প্রেসিডেন্টের সঙ্গে। এরপর তিনি কিউবা সফরে যাবেন। এএফপি।পুলিশ গ্রেপ্তারশ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় দুজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের মুখপাত্র প্রিসান্থা জয়াকোডি জানান, গত সোমবার কলম্বোর কাছে কাতুনায়াকা শহরে পেনশন বিলের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই পুলিশ পরিদর্শককে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় পুলিশের ১২ জন সদস্যসহ ১৫০ জন আহত হয়। এএফপি।