সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানে ইঁদুরছানাঅস্ট্রেলিয়ার একটি যাত্রীবাহী বিমানের কেবিনে গতকাল বৃহস্পতিবার পাঁচটি ইঁদুরছানা পাওয়া গেছে। এ কারণে সিডনি বিমানবন্দর থেকে ব্রিসবেনগামী কোয়ান্টাস এয়ারলাইনসের বোয়িং ৭৬৭ বিমানটির যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের অন্য একটি বিমানে গন্তব্যে পাঠানো হয়। এয়ারলাইনসের মুখপাত্র জানান, এ ধরনের ঘটনা তাঁদের বিমানে এই প্রথম ঘটল। ইঁদুরছানাগুলো কীভাবে ওই কেবিনে গেল, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিবিসি।ধূমপান নিষিদ্ধ করতেআর্জেন্টিনার সব জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ করতে আইন পাসের পক্ষে ভোট দিয়েছেন সে দেশের আইন প্রণেতারা। গত বছর সিনেটের প্রণয়ন করা এ আইন অনুমোদনের পক্ষে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যরা এ ভোট দেন। এ আইনে তামাকের বিজ্ঞাপন দেওয়া ও স্পনসর করা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সিগারেটের প্যাকেটের গায়ে ধূমপানের ক্ষতিকর দিকগুলোর ব্যাপারে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিতে হবে এবং ১৮ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের কাছে সিগারেট বিক্রি করা যাবে না। বিবিসি।