সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণমূলক প্রকল্পদরিদ্র মানুষের অবস্থার উন্নতির জন্য ব্রাজিল একটি কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এ প্রকল্প অনুসারে ২০১৪ সালের মধ্যে দেশটির কয়েক লাখ চরম দরিদ্র মানুষকে সহায়তা দেওয়া হবে। এর আওতায় একটি পরিবারকে ১৫২ ডলার পর্যন্ত নগদ অর্থ-সহায়তা দেওয়া হবে। একটি পরিবারের আয় এবং সন্তানের সংখ্যার ওপর ভিত্তি করে মায়েদের কাছে সহায়তার এ অর্থ হস্তান্তর করা হবে। বিবিসি।অস্ত্রাগারে আগুনরাশিয়ার ইঝেভস্ক শহরে গতকাল শুক্রবার একটি অস্ত্রের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সেখানকার পাইপলাইনে তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়। দেশটির জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, ১০০ জনেরও বেশি দমকলকর্মী গুদামের আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ২৮ জন আহত হয়েছে। এ সময় গুদামের আশপাশের এলাকা থেকে প্রায় ২৮ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। গুদামটিতে প্রায় ১০ হাজার টন গুলির খোসা ও গোলাবারুদ সংরক্ষিত ছিল। এএফপি ও রয়টার্স।