সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সবচেয়ে দামি ডাকটিকিটবিশ্বের সবচেয়ে মূল্যবান ডাকটিকিট নিলামে বিক্রি হয়েছে। গত শনিবার জেনেভায় একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামে এই ডাকটিকিটটি বিক্রি হয়। ‘ট্রেসকিলিং ইয়েলো’ নামের ডাকটিকিটটি ১৮৫৭ সালে সুইডেনে মুদ্রণের সময় ভুলে সবুজের বদলে হলুদ রঙে ছাপা হয়েছিল। পরে সুইডিশ এক স্কুলবালক এটি কুড়িয়ে পেয়ে বিক্রি করে দেয়। তখন থেকে বিভিন্ন হাতবদল হয়ে সর্বশেষ ১৯৯৬ সালে এটি ৪৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এবার এই ডাকটিকিটটির ক্রেতার নাম বা বিক্রীত মূল্য সম্পর্কে জানায়নি নিলামের আয়োজকেরা। এএফপি।গুপ্তচর আটকউত্তর কোরীয় এক নারী গুপ্তচরকে আটক করেছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। কিম নামের ওই নারী উদ্বাস্তু পরিচয়ে সিউলের পাতালরেলের কর্মকর্তাদের জরুরি ফোন নম্বরসহ খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছিলেন। তাঁকে সহযোগিতার জন্য সিউল পাতালরেলের সাবেক এক কর্মকর্তাকেও আটক করা হয়েছে। বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, সন্ত্রাসী হামলায় ওই তথ্য ব্যবহার করার সম্ভাবনা ছিল। বিষয়টি নিয়ে সিউল তৎপর হলেও কোনো মন্তব্য করেনি। এএফপি।