সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাটো সেনা নিহতআফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন ন্যাটো সেনা নিহত হয়েছে। তালেবান জঙ্গিরা দাবি করেছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের সাবারি জেলায় তাদের লোকজন গুলি করে ন্যাটোর হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। আফগানিস্তানে ন্যাটোর মুখপাত্র মেজর টিম জেমস বলেছেন, ‘আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে আমি নিশ্চিত করতে পারি। কিন্তু আমাদের কাছে শত্রুপক্ষের হামলার কোনো তথ্য নেই।’ পরে ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় দুজন ন্যাটো সেনা নিহত হয়েছে। তবে নিহত সেনারা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। রয়টার্স।