সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী স্পিকার গ্রেপ্তারপ্রতারণার অভিযোগে নাইজেরিয়ার অন্যতম প্রভাবশালী রাজনীতিক ও দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভের বিদায়ী স্পিকার দিমেজি বাংকোলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাজধানী আবুজার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দিমেজির বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি তহবিল থেকে কয়েক কোটি ডলার অপব্যবহার করেছেন। দিমেজি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইমস কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, দিমেজি দেশ থেকে পালানোর পরিকল্পনা করেছিলেন। বিবিসি।