সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লরি ধ্বংসমেক্সিকোর সেনারা গত শনিবার ইস্পাতের পাতের আবরণে সুরক্ষিত চারটি লরি ধ্বংস করেছে। এর মধ্যে দুটি লরির ইস্পাতের পাতের আবরণ ছিল এক ইঞ্চি পুরো। শীতাতপ নিয়ন্ত্রিত ওই যানগুলো মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের কামারগো এলাকার একটি অবৈধ গ্যারেজ থেকে এগুলো জব্দ করা হয়। এর আগে ওই গ্যারেজে দুর্বৃত্তদের সঙ্গে সেনাদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় গ্যারেজ পাহারারত সন্দেহভাজন দুই ব্যক্তি নিহত হন। বিবিসি।মৃত্যুদণ্ড কার্যকরচীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের জিয়ান অঞ্চলে একজন নারীকে হত্যার দায়ে ইয়াও জিয়াজিন (২১) নামের এক ছাত্রের মৃত্যুদণ্ড গতকাল মঙ্গলবার কার্যকর করা হয়েছে। ইয়াও স্থানীয় জিয়ান কনজারভেটরি অব মিউজিকের শিক্ষার্থী ছিলেন। শহরে গাড়ি চালানোর সময় সাইকেল আরোহী এক মহিলাকে তিনি ধাক্কা দেন। এতে মহিলাটি সামান্য আহত হলেও তিনি পুলিশকে বিষয়টি জানাতে পারেন, এই আশঙ্কায় ইয়াও তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেন। বিবিসি।