সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মাদকের গবেষণাগারঅস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে একটি বড় ধরনের মাদকের গবেষণাগারের সন্ধান পাওয়া গেছে। গতকাল বুধবার কর্মকর্তারা জানান, গত সোমবার রাজ্যের রাজধানী ব্রিসবেনের দক্ষিণে গোল্ড কোস্টের একটি বাড়িতে অভিযানের সময় ওই গবেষণাগারের সন্ধান পাওয়া যায়। এ সময় মাদক প্রস্তুতের তিন লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের সরঞ্জাম জব্দ করা হয়। এএফপি।মুঠোফোন নিষিদ্ধমুঠোফোনের ব্যবহারকারীরা ক্যানসারের ঝুঁকিতে পড়তে পারে মর্মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদন প্রকাশের পর তাইওয়ান তার বিদ্যালয়গুলোতে মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে। গতকাল বুধবার একজন কর্মকর্তা জানান, শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে ক্যানসার বিশেষজ্ঞ ও বিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করার পরিকল্পনা করছে। গত সপ্তাহে ডব্লিউএইচও ওই প্রতিবেদন প্রকাশ করে। এএফপি।গ্রেপ্তার ১৪০ইতালির পুলিশ গতকাল বুধবার ১৪০ জনেরও বেশি সন্দেহভাজন মাফিয়া সদস্যকে গ্রেপ্তার করেছে। দেশটির নদ্রংঘেটা অপরাধ চক্রের বিরুদ্ধে চালানো এক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। মিলান, মোদেনা, তুরিন ও রিগিও সেলাব্রিয়া শহরে পরিচালিত এ অভিযানে প্রায় এক হাজার ৩০০ পুলিশ কর্মকর্তা অংশ নেন। পুলিশ জানিয়েছে, শুধু তুরিন থেকেই এ চক্রের ১০ কোটি ৩০ লাখ ডলার মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। নদ্রংঘেটা চক্র বিশ্বের সবচেয়ে গোপন ও ভীতিকর অপরাধী সংগঠন। এফপি।