সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়েতে জঙ্গি হামলাআফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের দুর বাবা জেলায় গত বুধবার রাতে বিয়ের অনুষ্ঠানে জঙ্গি হামলায় নয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। প্রাদেশিক মুখপাত্র আহমেদ জিয়া আবদুলজাই গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। একে-৪৭ রাইফেল নিয়ে বন্দুকধারীরা আকস্মিকভাবে বিয়েবাড়িতে ঢুকে হামলা চালায়। হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বর দুর বাবা জেলাপ্রধানের একজন ঘনিষ্ঠ আত্মীয় বলে মুখপাত্র আবদুলজাই জানান। আফগানিস্তানে প্রায়ই সরকারি কর্মকর্তা, পুলিশ ও সেনাসদস্যরা তালেবান ও অন্যান্য জঙ্গি হামলার লক্ষ্য হয়ে থাকে। এএফপি।বিদ্রোহী গ্রেপ্তারমিয়ানমারে যাত্রীবাহী ট্রেনে গত মাসে বোমা পাতার অভিযোগে সংখ্যালঘু কারেন সম্প্রদায়ের এক বিদ্রোহীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারনিয়ন্ত্রিত সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমার গত বৃহস্পতিবার এ কথা জানায়। ওই বোমা বিস্ফোরণে দুজন নিহত ও আরও নয়জন আহত হয়। মিয়ানমারের সেনা-সমর্থিত নতুন সরকারের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে আসা ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের একটি দল ট্রেনটিতে ভ্রমণ করছিল। সংবাদপত্রটি জানায়, আটককৃত ব্যক্তি স্বীকার করেছেন তিনি কারেন ন্যাশনাল ইউনিয়নের সমর্থক। এই সংগঠনটির সশস্ত্র শাখা মিয়ানমারের পূর্বাঞ্চলে এক দশক ধরে সহিংস তৎপরতা চালিয়ে আসছে। এএফপি।জুয়া খেলার অপরাধেইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের ল্যাংসা শহরে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে গতকাল বৃহস্পতিবার ১২ ব্যক্তিকে বেত্রাঘাত করা হয়েছে। বিভিন্ন ঘটনায় ওই ১২ জনকে আটক করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ইরভন বলেন, জুয়া খেলার অপরাধে তাদের অন্তত ছয় থেকে ১২টি বেত্রাঘাত করা হয়েছে। তিনি বলেন, আমরা চেয়েছি তাদের শিক্ষা দিতে অন্তত ন্যূনতম শাস্তি দেওয়া হোক, যাতে তারা আর কখনো ধর্মীয় বিধিনিষেধ অবজ্ঞা না করে। জুয়া খেলার অপরাধে গত মে মাসে ল্যাংসা শহরে ৪০ জনকে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছিল। এএফপি।