সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপের জন্মদিনব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের ৯০তম জন্মদিন ছিল গতকাল। এদিন তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন ছিল না। কর্মস্থলে ব্যস্ততার মধ্যেই দিনটি কাটিয়েছেন ডিউক অব এডিনবরা ফিলিপ। জন্মদিনে তিনি কয়েকটি দাতব্য সংস্থার অভ্যর্থনা গ্রহণ করেন। সামরিক কর্মকর্তাদের একটি বৈঠকে সভাপতিত্বও করেন তিনি। এএফপি।অভিবাসনে কড়াকড়িযুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে গতকাল শুক্রবার একটি কঠোর অভিবাসন আইন পাস করা হয়েছে। এর আগে অ্যারিজোনা অঙ্গরাজ্যেও প্রায় একই রকম একটি আইন করা হয়। নতুন এ আইন অনুযায়ী, সেখানকার বিদ্যালয়গুলোতে অবৈধ শিক্ষার্থী থাকলে তাদের খুঁজে বের করতে হবে কর্তৃপক্ষকে। এ আইনে অবৈধ অভিবাসীকে গাড়িতে বহন করাটাও অপরাধ। আগামী ১ সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকর হবে। বিবিসি। নিষেধাজ্ঞা আরোপযুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার বলেছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তারা ইরানের জাতীয় পুলিশ সংস্থা ও এর প্রধান এবং দেশটির আরও দুটি নিরাপত্তা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও রাজস্ব বিভাগ এ নিষেধাজ্ঞা দিয়েছে। তারা জানায়, ইরানের ল এনফোর্সমেন্ট ফোর্সেস ও এর কমান্ডার ইসমাইল আহমাদি মোগাদাম এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ও বাসিজ রেজিস্ট্যান্স ফোর্সেসের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। রয়টার্স।১২ শিশু নিহতপাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১২ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। রাজধানীর মুজাফফরাবাদের ২৩০ কিলোমিটার দক্ষিণে মিরপুর নামক শহরে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ওই খাল থেকে ১২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আলী বেইগ নামক জায়গা থেকে বাসটি স্কুলে ওই শিশুদের পৌঁছাতে যাচ্ছিল। এএফপি।খরার পর বন্যাচীনের খরা-আক্রান্ত হুবেই ও হেনান প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩৪ জনের প্রাণহানি হয়েছে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। সিনহুয়া জানায়, হুবেই প্রদেশে বন্যার কারণে ৬০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখানে বন্যার কারণে ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে পাঁচজন। রয়টার্স।