সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওবাদীদের হামলায়ভারতের ছত্তিশগড় রাজ্যে সন্দেহভাজন মাওবাদী গেরিলাদের গুলিতে গতকাল শনিবার তিন সেনা নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর মাওবাদীদের এটি তৃতীয় বড় ধরনের হামলা। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর পুলিশের মুখপাত্র বিবেকানন্দ জানান, ব্যাপক সংখ্যক বিদ্রোহী দান্তেওয়াড়া জেলায় আধাসামরিক বাহিনীর টহলরত সদস্যদের ওপর হামলা চালায়। এর আগে গত বৃহস্পতিবার মাওবাদীদের হামলায় ১০ পুলিশ নিহত হয়। এরও এক দিন আগে মাওবাদীদের গুলিতে পাঁচজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এএফপি।সহিংসতায় নিহত ৯ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে গতকাল শনিবার সহিংসতায় নয়জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনী ও চিকিৎসা কর্মকর্তারা জানান, সালাহেদ্দিন প্রদেশের আল-জামাল গ্রামে বন্দুকধারীরা ভোররাতের দিকে একজন স্কুলশিক্ষকের বাড়িতে ঢুকে ওই শিক্ষক, তাঁর স্ত্রী ও তিন সন্তানকে গুলি করে হত্যা করে। এদিকে উত্তরাঞ্চলের মসুল শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। এএফপি।