সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীর কাণ্ড!বিমানে একজন পুরুষ যাত্রী হঠাৎ বিবস্ত্র হওয়ায় জার্মানিগামী একটি বিমান উড্ডয়নের কয়েক মিনিট পরই আবার মাদ্রিদে অবতরণ করেছে। বিমানটিতে ১১০ জন যাত্রী ছিল। স্পেনের বিমানসংস্থা ইবেরিয়ার মুখপাত্র সান্তিয়াগো ডি জুয়ান জানান, গত বৃহস্পতিবার রাত সাতটা ৪৫ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে এক যাত্রী তাঁর সব কাপড়চোপড় খুলে ফেলেন এবং সেই অবস্থায় শৌচাগারে যান। পরে বিমানটি মাদ্রিদে অবতরণ করলে পুলিশ ওই যাত্রীকে আটক করে। তবে যাত্রীর নাম-পরিচয় প্রকাশ করেনি ইবেরিয়া। এপি।দুই ভাইয়ের ফাঁসি১৬ বছরের এক কিশোরকে অপহরণ করে হত্যার দায়ে ইরানে গতকাল রোববার দুই ভাইয়ের ফাঁসি কার্যকর করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত দুই ভাই হলেন করিম ও রহিম। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলের একটি কারাগারে এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা মেহের বলেছে, দুই ভাই ভুল করে ওই কিশোরকে অপহরণ করেছিলেন। কিন্তু ভুল বুঝতে পেরেও তাঁরা তাকে ফেরত না দিয়ে হত্যা করেছেন। এএফপি।