সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমামকে হত্যারাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের সীমান্তের কাছে গতকাল মঙ্গলবার ভোরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা এক ইমামকে গুলি করে হত্যা করেছে। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা জানান, মসজিদে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে মিখেয়েভকা গ্রামে আশুরলভ কুরবানভ নামে ওই ইমামকে হত্যা করা হয়। এর এক সপ্তাহ আগে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক উদারপন্থী অধ্যাপককে হত্যা করা হয়। তিনি ওহাবি মতবাদের সমালোচক ছিলেন। এএফপি।ফেরি চালুযাত্রী পারাপারের জন্য ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালিতে একটি ফেরি চালু করা হয়েছে। কর্মকর্তারা জানান, ইতিমধ্যে এক হাজার ৪৪ জন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন স্কশিয়া প্রিন্স নামের ফেরিটি ভারতের টুটিকোরিন বন্দর থেকে রওনা দিয়ে গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পৌঁছেছে। শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে তামিল বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র লড়াইয়ের কারণে এ ধরনের একটি নৌপরিবহন সেবা ২৮ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। এএফপি।