সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ফাঁসি কার্যকরইরানে আটক সুন্নি জঙ্গি নেতা আবদুল মালেক রিগির ভাইয়ের ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল সোমবার দেশটির সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান শহরে তাঁকে ফাঁসি দেওয়া হয়। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, গতকাল সকালে আবদুল হামিদ রিগিকে ফাঁসিতে ঝোলানো হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেওয়া হয়। গত ফেব্রুয়ারি মাসে আবদুল মালেককে সেনা কর্মকর্তা ও বেসামরিক লোক হত্যায় সুন্নি জঙ্গিদের প্রচ্ছন্ন মদদ দেওয়ার অভিযোগে আটক করা হয়। এএফপি। গুপ্তচরবৃত্তির অভিযোগেগুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি এক নারীর বিরুদ্ধে গতকাল সোমবার বিচার শুরু করেছেন দেশটির আদালত। ২৩ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নথি ফাঁসের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অভিযোগ রয়েছে, আনাত কাম নামের ওই নারী ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত সেনাবাহিনীতে চাকরিরত থাকার সময় সেনাবাহিনীর দুই হাজার নথি চুরি করেছেন। এএফপি।