সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাগেস্তানে জঙ্গি নিহতরাশিয়ার দাগেস্তান প্রদেশে গত মঙ্গলবার রাতে এক বন্দুকযুদ্ধে পাঁচজন সন্দেহভাজন জঙ্গি এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। চেচনিয়ার পার্শ্ববর্তী প্রদেশ দাগেস্তান আগে মুসলমানেরা শাসন করত। কিন্তু প্রায় এক দশক আগে কেন্দ্রীয় বাহিনী সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সেই থেকে সেখানে মুসলমানেরা বিদ্রোহ করে আসছে। নিহত ব্যক্তিদের মধ্যে স্থানীয় একটি বিদ্রোহী গোষ্ঠীর নেতা রুস্তম রাদজাবভ রয়েছেন। বন্দুকযুদ্ধের ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন। পরে তাঁদের একজন মারা যান। রয়টার্স।অল্পের জন্য রক্ষাআফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট করিম খলিলি ও স্বরাষ্ট্রমন্ত্রী বেসমুল্লাহ মোহাম্মাদি একটি রকেট হামলা থেকে বেঁচে গেছেন। গতকাল বুধবার দেশটির ওয়ারদাক প্রদেশে এ ঘটনা ঘটেছে। প্রাদেশিক মুখপাত্র শহিদুল্লাহ শহীদ বলেছেন, ওয়ারদাকের একটি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে এক নিরাপত্তা বৈঠকে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তাঁরা ফিরে যাওয়ার সময় কেন্দ্রের কয়েক শ মিটার দূরেই একটি রকেট ছোড়া হয়। তবে এতে কেউ হতাহত হননি। এএফপি।