সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলি করে হত্যাঅলিম্পিক গেমসে অংশ নেওয়া পাকিস্তানের সাবেক মুষ্টিযোদ্ধা আবরার হুসেন গুলিতে নিহত হয়েছেন। গতকাল বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা হামিদ শাকিল জানান, আবরার হুসেন স্থানীয় ক্রীড়া বোর্ডের প্রধান ছিলেন। গতকাল বোর্ডের কার্যালয় থেকে বের হওয়ার পর দুইজন বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এএফপি।পোশাকবিধি মানতেইরানে সরকার অনুমোদিত ‘পোশাকবিধি’ (ড্রেস কোড) মানতে বাধ্য করার জন্য রাজধানী তেহরানে পুলিশের বিশেষ ইউনিটের ৭০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। পশ্চিমা ধাঁচের পোশাক পরা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমোদিত পোশাকবিধির বাইরে ইরানিরা কোনো পোশাক পরলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আল-জাজিরা অনলাইন।