সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দেশে ফিরবেনপাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ বলেছেন, ২০১৩ সালের সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আগামী বছরের ২৩ মার্চ দেশে ফিরবেন। গত শনিবার রাতে লাহোরে ভিডিও সম্মেলনের মাধ্যমে নিজের রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। ২০০৮ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মোশাররফ ক্ষমতাচ্যুত হন। এর পর থেকে স্বেচ্ছানির্বাসনে দুবাই ও লন্ডনে থাকছেন তিনি। পিটিআই।ফেরিওয়ালা নিষিদ্ধমিয়ানমারের কর্তৃপক্ষ দিনের অধিকাংশ সময় ইয়াঙ্গুন শহরের রাস্তায় ফেরিওয়ালাদের নিষিদ্ধ করেছে। তাদের ভাষ্য, ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল দেশটির সাপ্তাহিক পত্রিকা মিয়ানমার টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের গোড়ার দিক থেকে পুলিশ ইয়াঙ্গুনের সড়ক থেকে ফেরিওয়ালাদের সরানোর অভিযান শুরু করেছে। এ অভিযান দুই মাস চলবে। এএফপি।