সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সফর শুরুযুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা আফ্রিকায় রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও গণতন্ত্র বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির সম্প্রসারণের লক্ষ্যে এ সফর করছেন মিশেল। তিনি গত রোববার যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। গতকাল সোমবার তিনি দক্ষিণ আফ্রিকায় পৌঁছান। সেখানে জোহানেসবার্গ ও কেপটাউনে অবস্থান করবেন। সফরকালে তিনি সে দেশের সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে তিনি বতসোয়ানায় যাবেন। রয়টার্স।তিমির সঙ্গে ধাক্কাঅস্ট্রেলিয়ার ব্রিসবেন উপকূলে গত রোববার বিকেলে তিমির সঙ্গে ধাক্কা লেগে মেরিন সেনাদের একটি নৌকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। মেরিন কর্তৃপক্ষ গতকাল এএফপিকে জানায়, নর্থ স্ট্র্যাডব্রোক দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। মেরিন সেনাদের নৌকাটি অন্তত ৩২ ফুট লম্বা একটি তিমির সঙ্গে ধাক্কা খায়। নৌকাটিতে তখন চারজন আরোহী ছিলেন। নৌকাটি মেরামত করতে প্রায় এক লাখ অস্ট্রেলীয় ডলার খরচ হবে। এএফপি।