সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক নিহতমেক্সিকোতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে একজন সাংবাদিক নিহত হয়েছেন। বন্দুকধারীরা ভেরাক্রুজ শহরে মিগোয়েল অ্যাঙ্গেল লোপেজ ভেলাসকো (৫৫) নামে ওই সাংবাদিকের বাড়িতে ঢুকে গুলিবর্ষণ করলে স্ত্রী আগুস্তিনা ও ২১ বছর বয়সী ছেলে মিসায়েলসহ তিনি নিহত হন। মিগোয়েল মেক্সিকোর দৈনিক নোটিভার একজন সাংবাদিক। তাঁকে হত্যার কারণ জানা যায়নি। বিবিসি। ২৩ জেলে আটকশ্রীলঙ্কার নৌবাহিনী দেশটির সমুদ্রসীমায় ঢুকে মাছ ধরার অপরাধে ২৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে। মান্দাপাম ও রামেশ্বররাম এলাকা থেকে গত সোমবার স্থানীয় সময় রাত ১১টায় পাঁচটি নৌকাসহ তাঁদের আটক করা হয়। আটক নৌকাগুলো নৌবাহিনীর স্থানীয়ঘাঁটিতে রাখা হয়েছে।এর আগে দেশটির জলসীমায় ঢুকে পড়া আরও চার ভারতীয় জেলেকে গত ১৬ জুন মুক্তি দেওয়া হয়। দ্য হিন্দু।