সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরুপমা রাও রাষ্ট্রদূত?ভারতের বর্তমান পররাষ্ট্রসচিব নিরুপমা রাও আগামী মাসে অবসর নিচ্ছেন। অবসর নেওয়ার পর ভারত সরকার তাঁকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে পারে বলে দিল্লির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক বর্তমানে গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। সেই দিক বিবেচনা করে সরকার নিরুপমা রাওকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে পারে। কলকাতা প্রতিনিধি।