সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
গুপ্তচরবৃত্তির দায়েইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে এক মিসরীয় নাগরিককে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কায়রোর একটি আদালত গতকাল বৃহস্পতিবার তারেক আবদেল রাজেক নামের ওই মিসরীয়কে এ সাজা দেন। গত বছর তারেককে মিসরে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়। একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রধান তারেকের বিরুদ্ধে ২০০৭ থেকে ২০১০ সালের মে মাস পর্যন্ত দুই ইসরায়েলি কর্মকর্তার কাছে মিসর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে। এএফপি।৪০ শিশুর মৃত্যুভারতের বিহার রাজ্যের মোজাফফরপুর জেলায় গত সপ্তাহে মস্তিষ্কপ্রদাহজনিত জ্বরে ৪০ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ কথা জানান। মারা যাওয়ার আগে এসব শিশু প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। এতে শরীরে কাঁপুনি সৃষ্টি হয় এবং শিশুরা অচেতন হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ওই রাজ্যে দ্রুত একটি চিকিৎসা দল পাঠিয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেন, এসব শিশুর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে। এএফপি।