সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তিইরানের চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। তেহরানের কৌঁসুলির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, তেহরানের এভিন কারাগার থেকে জাফর পানাহিকে প্রায় দুই লাখ ডলারের বিনিময়ে জামিনে মুক্তি দেওয়া হয়।সরকারবিরোধী আন্দোলনে সমর্থন দেওয়ার অভিযোগে গত মার্চে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে পানাহির স্ত্রী তাঁর স্বামীকে মুক্তি দেওয়ার কথা অস্বীকার করেছেন। এএফপি।গ্রেপ্তারথাইল্যান্ড ও এর আশপাশের দেশগুলো থেকে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে জাপানের দুই নাগরিককে গত সোমবার গ্রেপ্তার করেছে থাই পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম বেক্কু ও তানাকা । বেক্কুকে তাঁর ভিসা নবায়ন করার সময় এবং তানাকাকে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের মুখপাত্র মেজর জেনারেল মানু মেকমক গতকাল মঙ্গলবার জানান, মানব পাচারের অভিযোগে জাপানি পুলিশের কাছ থেকে গ্রেপ্তারি পরওয়ানা পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।নিহত ১৪ইরাকের রাজধানী বাগদাদে গতকাল মঙ্গলবার বন্দুকধারী ডাকাতদের গুলিতে ১৪ জন নিহত হয়েছে। বাগদাদের দক্ষিণ-পশ্চিমে বয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মুখোশ পরা ১০ জন বন্দুকধারী ডাকাত বয়ার একটি বিপণিকেন্দ্রে ডজন খানেক স্বর্ণালংকারের দোকানে হামলা চালায়। প্রথমে তারা দোকানের মালিকদের হত্যা করে। এরপর দোকানে লুটপাট চালায়। পরে দোকানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এএফপি।