সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকা প্রকাশইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিরোধী জোটের ৪৩ জন সদস্যের নামের একটি তালিকা প্রকাশ করেছে। মন্ত্রণালয় বলেছে, তেলের পাইপলাইন ও বৈদ্যুতিক খুঁটি উড়িয়ে দেওয়ার ঘটনায় এই ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সরকারি সংবাদ সংস্থা সাবা গত শুক্রবার জানায়, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ নামের তালিকা প্রকাশ করা হয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিরোধী জোট জয়েন্ট মিটিং পার্টি মারিব প্রদেশের এসব পাইপলাইন ও খুঁটিতে হামলা চালায়। এর ফলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। রয়টার্স।আল-কায়েদা ঘাঁটি ধ্বংসমৌরিতানিয়ার সেনাবাহিনী গত শুক্রবার অভিযান চালিয়ে পার্শ্ববর্তী দেশ মালির সীমান্তবর্তী ভূখণ্ডে অবস্থিত আল-কায়েদার ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। মালির পশ্চিমাঞ্চলে বনভূমিতে ঢাকা ওয়াগাদু অঞ্চলে আল-কায়েদার ওই ঘাঁটিতে শুক্রবার মান হামলা চালানোহয়। মৌরিতানিয়ার একটি সূত্র জানিয়েছে, জঙ্গিরাও ভারি অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। এতে চার সৈন্য আহত হন। অভিযানে আল-কায়েদার ইসলামিক মাগরেব (একিউআইএম) গ্রুপের দশটি ঘাঁটি ও তিনটি যান ধ্বংস হয়। একাধিক সামরিক সূত্র জানিয়েছে, একিউআইএম ওয়াগাদু অঞ্চলে নতুন ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করছিল। এএফপি।নতুন প্রত্যাশাদুরারোগ্য স্তনের ক্যানসারের চিকিৎসায় নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে কিছু ওষুধ। তবে তা নতুন কোনো ওষুধ নয়। পুরুষের প্রোস্টেট (মূত্রথলির গ্রন্থি বিশেষ) ক্যানসারের চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহূত হচ্ছে, সেগুলো স্তনের ক্যানসারের চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ক্যানসার রিসার্চ ইউকের নতুন এক গবেষণার ফলাফলের ভিত্তিতে এ কথা দাবি করছেন যুক্তরাজ্যের ক্যানসার গবেষকেরা। ৩০ শতাংশ স্তনের ক্যানসারের ক্ষেত্রে ট্যামোক্সিফেন ও অ্যারোম্যাটেজের মতো হরমোন চিকিৎসা কাজ করে না। সে ক্ষেত্রে পুরুষের প্রোস্টেট ক্যানসারে ব্যবহূত ওষুধ স্তনের কিছু টিউমারের ক্ষেত্রে আশাব্যাঞ্জক সাড়া দিতে পারে বলে গবেষকদের দাবি। বিবিসি। ইউটুর অনুষ্ঠানেযুক্তরাজ্যের গ্লাসটনবারিতে গত শুক্রবার বিখ্যাত আইরিশ রকব্যান্ড ইউটুর অনুষ্ঠান চলাকালে বিক্ষোভ হয়েছে। সেখানে এটাই ছিল ইউটুর প্রথম অনুষ্ঠান। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে দলটির সংগীত তারকারা প্রথমে পরিবেশন করেন তাঁদের বিখ্যাত গান ‘আনটিল দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’। এর পরই প্রচারবিষয়ক গোষ্ঠী আর্ট আনকাটের কিছু সদস্য ইউটুর কথিত আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ-সংবলিত স্লোগান লেখা একটি বেলুন ফুলিয়ে তা ওড়ানোর চেষ্টা করে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এএফপি, বিবিসি।