সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মাইনের বিস্ফোরণফিলিস্তিন ভূখণ্ডের গাজা শহরে জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়াবিষয়ক বিশেষ সমন্বয়কের কার্যালয়ের (ইউএনএসসিও) কাছে গত শনিবার রাতে একটি মাইনের বিস্ফোরণ হয়েছে। এতে একজন পথচারী সামান্য আহত হয়েছে। এ ছাড়া ইউএনএসসিওর সীমানাদেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণস্থলের কাছে গাজার গোয়েন্দা সংস্থার কার্যালয় ও একটি কারাগারও অবস্থিত। বিবিসি।ছয় পর্বতারোহীর মৃত্যুআল্পস পর্বতের ফরাসি অংশে ছয়জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তুষার ও পাথরধসে তাঁদের মৃত্যু হয়েছে। ফ্রান্সের ভিয়া দ্য আরেন গ্রামের মেয়র জানান, গতকাল রোববার আল্পসের নিজ করদিয়ে শৃঙ্গের আট হাজার ৮৫০ ফুট উঁচুতে ওই পর্বতারোহীদের মৃতদেহ পাওয়া যায়। পরে হেলিকপ্টারে করে মৃতদেহগুলো গ্রামে আনা হয়। তিনি বলেন, দুই দলে বিভক্ত হয়ে পর্বতারোহীরা দড়ি বেয়ে ওঠার সময় ওই দুর্ঘটনা ঘটে। তবে তাঁদের জাতীয়তা সম্পর্কে কিছু জানা যায়নি। এএফপি।