সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ লাখ অপরাধীযুক্তরাষ্ট্রে সশস্ত্র অপরাধী চক্রের সদস্যের সংখ্যা ১০ লাখেরও বেশি। তাদের বেশির ভাগই বয়সে তরুণ। সে দেশের বিচার বিভাগের এক পরিসংখ্যানের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেনসা ল্যাটিনা এ তথ্য জানিয়েছে। পরিসংখ্যানে বলা হয়, ২০০৫ সালে এ সংখ্যা ছিল প্রায় আট লাখ। ২০০৮ সালে এ সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। তাদের মধ্যে নয় লাখ অপরাধী সক্রিয়। এক লাখ ৪৫ হাজারের বেশি রয়েছে দেশটির বিভিন্ন কারাগারে। পিটিআই অনলাইন। ইনজেকশন দিয়েভিয়েতনামে মৃত্যুদণ্ড কার্যকরে নতুন আইন পাস করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এ আইন কার্যকর করা হবে। নতুন আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফায়ারিং স্কোয়াডে দেওয়া হবে না। বরং প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। নাম প্রকাশ না করার শর্তে, সে দেশের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে এ তথ্য জানান। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ বছর অন্তত ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এএফপি।প্রশিক্ষণ মহড়াযুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতি হিসেবে গতকাল সোমবার থেকে ১০ দিনের ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ মহড়া শুরু করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড। অভিজাত এ বাহিনীর বিমান ইউনিটের প্রধান কমান্ডার আমির আলী হাজিজাদেহের বরাত দিয়ে শার্ক পত্রিকার এক খবরে বলা হয়, এ মহড়া চলাকালে স্বল্প, মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে। ইরানকে বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে নিবৃত্ত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।পানশালায় বোমা হামলানাইজেরিয়ায় একটি পানশালায় সন্দেহভাজন কট্টর ইসলামপন্থীদের বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছে। গত রোববার উত্তর-পশ্চিমাঞ্চলের মাইদুগুরি শহরে এ হামলা চালানো হয়। এ ঘটনার পর মাইদিগুরিতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন, হামলাকারীরা কট্টরপন্থী সংগঠন বোকো হারামের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। কট্টরপন্থী সংগঠনটি সে দেশে শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষে। নাইজেরিয়ায় গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে বড় হামলা। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে কয়েকজন হামলাকারী মোটরসাইকেলে চড়ে এসে পানশালাটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। রয়টার্স।