সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামাস এমপি গ্রেপ্তারফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন হামাস থেকে নির্বাচিত চারজন এমপিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার পশ্চিম তীরের উত্তরাঞ্চল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, তিনজন এমপিকে নাবলুস শহর থেকে এবং অপরজনকে সালফিত শহর থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। এএফপি।স্থানীয় পরিষদ বাতিলমিসরে গতকাল মঙ্গলবার স্থানীয় পরিষদ বাতিলের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক ওই পরিষদের প্রতিনিধিদের নিয়োগ দিয়েছিলেন। কর্মকর্তারা জানান, রাজধানী কায়রোর সর্বোচ্চ প্রশাসনিক আদালত স্থানীয় পরিষদ বাতিলের নির্দেশ দেন। গণতন্ত্রপন্থীদের অভিযোগ, এই পরিষদ দুর্নীতির আখড়া ছিল। এএফপি।