সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে গ্রেপ্তারবিতর্কিত আরব বংশোদ্ভূত ইসরায়েলি মুসলিম নেতা শেখ রায়েদ সালেহকে লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ইসলামি মুভমেন্টের মুখপাত্র শেখ কামাল খতিব এ কথা জানান। যুক্তরাজ্য সফরে বিভিন্ন সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল। সালেহ কট্টরপন্থী মুসলিম দলটির উত্তরাঞ্চলীয় শাখার প্রধান। মুখপাত্র জানান, গ্রেপ্তারের কারণ পরিষ্কার জানা যায়নি। তাঁর অভিযোগ, যুক্তরাজ্যে ইসরায়েলের সমর্থক গোষ্ঠীর চাপে গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এএফপি। বজ্রপাতে মৃত্যুউগান্ডার পশ্চিমাঞ্চলীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার বজ্রপাতে ১৮ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৫০ জন। উগান্ডা পুলিশের মুখপাত্র জুডিথ নাবাকোবা গতকাল বুধবার এ কথা জানান। উগান্ডার কিরয়ানদোঙ এলাকার রুনয়ানয়া প্রাথমিক বিদ্যালয়ে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মুখপাত্র জানান, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে রাজধানী কামপালার মুলাগু হাসপাতালে পাঠানো হয়। এএফপি।গাঁজা উদ্ধারঅস্ট্রেলিয়ার সিডনিতে একজন বৃদ্ধার (৭৪) কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ এ কথা জানায়। বৃদ্ধা তাঁর হাতব্যাগে ৪০টির বেশি খুদে ব্যাগে এসব গাঁজা নিয়ে যাচ্ছিলেন। সিডনির প্রধান রেলস্টেশনে যাওয়ার পর মাদকদ্রব্য শনাক্ত করতে সক্ষম কুকুর গন্ধ শুঁকে এ গাঁজা আবিষ্কার করে। পরে নিকটবর্তী শহরতলিতে বৃদ্ধার বাড়ি থেকে আরও গাঁজা উদ্ধার করে পুলিশ। এএফপি।