সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল পণ্য ধ্বংসবিশ্ব নকলবিরোধী দিবস উপলক্ষে ফিলিপাইনের কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার তিন কোটি ৯৪ লাখ ডলার মূল্যের নকল পণ্য ধ্বংস করেছে। এসব নকল পণ্যের মধ্যে রয়েছে লুই ভুইটন ব্যাগ, ওকলে রোদচশমা, ডিভিডিসহ অন্যান্য পণ্য। কর্মকর্তারা জানান, রাজধানী ম্যানিলায় পুলিশের সদর দপ্তরে ওই নকল পণ্যগুলো ধ্বংস করা হয়। চলতি বছরের প্রথম পাঁচ মাসে ওই নকল পণ্যগুলো আটক করা হয়। এপি।জাপানে ভূমিকম্পজাপানের মধ্যাঞ্চলে গতকাল বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এতে সাতজন আহত হয়েছে। জাপানের অবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল আটটা ১৬ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ১১ মার্চ দেশটিতে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্প এবং এর কারণে সৃষ্ট সুনামিতে ২৩ হাজার লোক প্রাণ হারিয়েছিল। রয়টার্স।